ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সেতু থেকে ঝাঁপ দেওয়া সেই যুবকের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৫, ১৬ আগস্ট ২০২২
সেতু থেকে ঝাঁপ দেওয়া সেই যুবকের মরদেহ উদ্ধার
মৃত রাসেল

মুন্সীগঞ্জে সেতুর ওপর থেকে ধলেশ্বরী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক রাসেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার রাত সোয়া ১০টার দিকে নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়। স্থানীয়রা খবর দিলে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।

মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সেতুর আনুমানিক ১০০ গজ দূরে নদীর পশ্চিমপাড়ে মরদেহ ভেসে ওঠে। রাত ১১টার দিকে মরদেহ নদী থেকে তোলা হয়। স্বজনরা ইতোমধ্যে মরদেহ শনাক্ত করেছেন। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত শনিবার দুপুর আড়াইটার দিকে জেলা শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকার ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু থেকে দুই যুবক নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্যে হামিম (১৮) নামে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও রাসেল নিখোঁজ ছিলেন। ওই দুই যুবক মুক্তারপুরে অবস্থিত ডি এম ইন্টারন্যাশনাল হ্যাঙ্গার কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!