ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

৪ বছর ধরে মেয়েকে ধর্ষণ, পিতা গ্রেফতার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৫, ১৪ আগস্ট ২০২২
৪ বছর ধরে মেয়েকে ধর্ষণ, পিতা গ্রেফতার
গ্রেফতারকৃত আসামি- ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের গোলাপগঞ্জে চার বছর ধরে ১৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে পিতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

শনিবার গোলাপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হেলাল আহমদ ভলন উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পশ্চিম বুটিয়াপাড়া গ্রামের আসকার আলীর ছেলে।

জানা যায়, ভুক্তভোগী শিশুর মা প্রবাসে থাকায় দীর্ঘ চার বছর ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন অভিযুক্ত পিতা। সম্প্রতি তার মা সৌদি আরব থেকে দেশে আসলে বাড়িতে জায়গা দিতে অপারগতা প্রকাশ করেন ভলন। জায়গা না পেয়ে তিনি সন্তানসহ তার বাবার বাড়িতে চলে যান। এদিকে মা দেশে আসায় জোরপূর্বক ধর্ষণের কথা জানায় ঐ শিশু। পরে তার মা বাদী হয়ে থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার র‌্যাব-৯ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আসামিকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!