ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রতিবেশীর টানা ধর্ষণে নারীর সন্তান প্রসব, আদালতে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৪, ১৪ আগস্ট ২০২২
প্রতিবেশীর টানা ধর্ষণে নারীর সন্তান প্রসব, আদালতে মামলা
ফাইল ফটো

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিয়ের প্রলোভনে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ঐ ঘটনায় এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ভুক্তভোগী নারী।

এ বিষয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশ।

জানা যায়, উপজেলার ৪নং কাকাইলছেও ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘরদাইর গ্রামের ঐ নারীর সঙ্গে তার স্বামীর বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। এরই মধ্যে ঐ নারীর সঙ্গে কৌশলে সম্পর্ক গড়ে তোলেন প্রতিবেশী মকবুল মিয়া। একপর্যায়ে তারা গভীর প্রেমে জড়িয়ে পড়েন। গত বছরের সেপ্টেম্বর থেকে মকবুল মিয়া তাকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন।

পরে মকবুল মিয়া ঐ নারীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। চলতি বছরের ২৪ এপ্রিল ঐ নারী বাদী হয়ে মকবুলকে একমাত্র আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। এরই মধ্যে বৃহস্পতিবার (১১ আগস্ট) নিজ বাড়িতে এক পুত্র সন্তানের জন্ম দেন ঐ নারী।

এ বিষয়ে জানতে চাইলে আজমিরীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ জানান, ভুক্তভোগী ঐ নারী আদালতে মামলা করেছেন। আদালত মামলাটির পুলিশি তদন্ত প্রতিবেদন এবং মেডিকেল রিপোর্ট দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। তবে এখন যেহেতু ঐ নারী বাচ্চা প্রসব করেছেন সেহেতু ডিএনএ টেস্ট করাতে হবে। সব প্রক্রিয়া শেষে প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!