ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কলাপাড়ায় নদী তীরের মাটিচাপায় স্কুলছাত্রের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ২১:১৫, ১২ আগস্ট ২০২২
কলাপাড়ায় নদী তীরের মাটিচাপায় স্কুলছাত্রের মৃত্যু
বাপ্পী মোল্লা-ফাইল ফটো

পটুয়াখালীর কলাপাড়ায় নদী তীরের মাটির নিচে চাপা পড়ে মো. বাপ্পী মোল্লা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির গাজীর খেয়াঘাট সংলগ্ন আন্ধারমানিক নদী তীরে এ ঘটনা ঘটে। 

মৃত বাপ্পী মোল্লা ওই ইউপির জালাল পুর গ্রামের মালেক মোল্লার ছেলে ও আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্থানীয়দের সূত্রে জানা যায়, বিকেলে বাপ্পীসহ চার শিশু আন্ধারমানিক নদী তীরের ভাঙন কবলিত এলাকায় খেলা করছিল। খেলার সময় হঠাৎ বিশালাকৃতির একটি মাটির চাকা ভেঙে পড়লে বাপ্পীসহ আরো এক শিশু নিচে চাপা পড়ে। এ সময় পাশের মাঠে কৃষিকাজ করতে থাকা কৃষকরা এগিয়ে এসে এক শিশুকে দ্রুত উদ্ধার করতে সক্ষম হলেও বাপ্পীকে উদ্ধারে সময় লেগে যায়। পড়ে বাপ্পীকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, খবর পেয়েছি। পরবর্তী আইনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: কলাপাড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!