ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঘুমের মাঝেই স্বামীর দুই হাতের কবজি কেটে নিলেন স্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ১২ আগস্ট ২০২২
ঘুমের মাঝেই স্বামীর দুই হাতের কবজি কেটে নিলেন স্ত্রী
চিকিৎসাধীন জাহারুল ইসলাম- ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের স্বরূপকাঠিতে ঘুমন্ত অবস্থায় জাহারুল ইসলাম নামে এক দিনমজুরের দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলেছেন তার স্ত্রীসহ দুর্বৃত্তরা।

শুক্রবার ভোরে স্বরূপকাঠীর বালিহারী গ্রামে জাহারুলের বসত ঘরে এ ঘটনা ঘটেছে। প্রতিবেশীরা দুপুরে মুমূর্ষু অবস্থায় জাহারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য জাহারুলকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জাহারুলের স্ত্রী মুর্শিদা বেগমকে আটক করেছে পুলিশ। জাহারুল বালিহারী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে স্বরূপকাঠী থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, আহত জাহারুলের স্ত্রী মুর্শিদাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!