ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২২, ৯ আগস্ট ২০২২
মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২
গ্রেফতার-প্রতীকী ছবি

মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি জিয়ারুল ইসলাম জিয়াসহ ২ আসামিকে গ্রেফতার করেছেন মেহেরপুর সদর থানা পুলিশ। রোববার (৮ আগস্ট) রাতে পৃথক অভিযান তাদের গ্রেফতার করা হয়।

জিয়ারুল ইসলাম জিয়া মেহেরপুর শহরের ক্যাশবপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে, অপরজন হলেন গোভিপুর গ্রামের মৃত সদর আলী মোল্লাহর ছেলে আলী সিদ্দিক বাবু।

মেহেরপুর সদর থানার এএসআই শাকিল জানান, একটি মাদক মামলায় আদালতের সাজাপ্রাপ্ত আসামি জিয়া বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অপর একটি অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত আসামি আলী সিদ্দিক ওরফে বাবুকে গ্রেফতার করা হয়। সোমবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে তাদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!