ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৯, ৭ আগস্ট ২০২২
আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
প্রতীকী ছবি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকলিমা বেওয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের বালাপুকুর গ্রামে বৃদ্ধার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত আকলিমা বেওয়া একই গ্রামের হাফিজ উদ্দিনের স্ত্রী।

সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল জলিল জানান, নিজ বাড়ির উঠানে বৈদ্যুতিক আর্থিং এর তারে কাপড় শুকাতে দিতে যান আকলিমা বেওয়া। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!