[ দেশজুড়ে ]
জমিতে চাষ দিচ্ছিলেন যুবক, মুহূর্তেই বজ্রপাত কাড়ল প্রাণ
ফাইল ছবি
দিনাজপুরের নবাবগঞ্জে বজ্রপাতে রবিন সরেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ আগস্ট) সকাল ৯টায় উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের খটখটিয়া কৃষ্টপুর গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিন সরেন ওই গ্রামের বাবুরাম সরেনের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রবিন সরেন পাওয়ার টিলার দিয়ে অন্যের জমিতে চাষ করছিলেন। এ সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই রবিন সরেনের মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!