ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

১০ বছর আত্মগোপনে থেকেও মেলেনি রেহাই

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৭, ৫ আগস্ট ২০২২
১০ বছর আত্মগোপনে থেকেও মেলেনি রেহাই
গ্রেফতার জাকির হোসেন

কুমিল্লায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৫৫ বছর বয়সী জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ১০ বছর ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী। গ্রেফতার জাকির সদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়া গ্রামের আবদুল গফুরের ছেলে।

ওসি দেবাশীষ চৌধুরী বলেন, জাকিরের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় খুন ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। তবে পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি।

ওসি আরো বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর এলাকায় অভিযান চালিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে জাকিরকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!