[ দেশজুড়ে ]
ব্যাটারি কারখানায় অভিযান, তিন লাখ টাকা জরিমানা
ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: ডেইলি বাংলাদেশ
নরসিংদীতে জীন ওয়েন ইন্ডাস্ট্রিজ কোং লিমিটেড নামে একটি বিদেশি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরে পালশ উপজেলার ফুলবাড়িয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব ব্যাটারি কারখানাগুলো পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারার বিধানসমূহ প্রতিপালনপূর্বক পরিচালনা করা হচ্ছে কিনা তা যাচাইয়ের জন্য অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবেশের জন্য ক্ষতিকর ব্যাটারি উৎপাদন, মজুদ ও এর বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করার জন্য জীন ওয়েন ইন্ডাস্ট্রিজ কোং লিমিটেডকে তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়সহ জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!