[ দেশজুড়ে ]
এসিল্যান্ডকে ‘ঘুষ’ সেধে দিলেন জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) ঘুষ দিতে চাওয়ায় তরিকুল হাসান নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে এসিল্যান্ড আশরাফুল আলম নিজেই এ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত তরিকুল হাসান একই উপজেলার কুমিরা ইউনিয়নের মসজিদ্দা গ্রামের নুর ছাফার ছেলে।
জানা গেছে, মামলা না করে সরাসরি নামজারির ফাইল বাতিল করে অন্য একজনের নামে নামজারি করতে এসিল্যান্ডকে ঘুষ দিতে চান তরিকুল। ঐ সময় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে মুচলেকা নেয়া হয়।
এসিল্যান্ড আশরাফুল আলম বলেন, জরিমানার পাশাপাশি ভবিষ্যতের জন্য ঐ ব্যক্তিকে সতর্ক করা হয়েছে। তিনি মুচলেকা দিয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!