ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাটি খুঁড়তেই মিলল ৭০০ বছরের পুরোনো পাত্র

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৮, ১ আগস্ট ২০২২
মাটি খুঁড়তেই মিলল ৭০০ বছরের পুরোনো পাত্র
মাটি খুঁড়ার সময় ৭০০ বছরের পুরোনো দুটি প্রদীপ প্রজ্জ্বলনের পাত্র পাওয়া গেছে। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার  টানপাড়া গ্রামে গাছের চারা রোপণ করতে মাটি খুঁড়ার সময় ৭০০ বছরের পুরোনো দুটি প্রদীপ প্রজ্জ্বলনের পাত্র পাওয়া গেছে। ছাই বর্ণের  প্রতিটি পাত্রের ওজন প্রায় ৪০০ গ্রাম। এলাকাবাসীর  ধারণা করছেন পাত্র দুটি মৃত্তিকা যুগের। 

টানপাড়া গ্রামের সংগীত শিক্ষক আশারুল ইসলাম বলেন, সকালের দিকে বাড়ির আঙ্গিনায়  ফলজ গাছের চারা রোপণ করতে প্রায় এক দেড় ফুট মাটি খুঁড়তেই মাটির এই দুটি পাত্র দেখা যায়। পরে অক্ষত অবস্থায় মাটির নিচ থেকে পাত্র দুটি তোলা হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন পাত্র দুটি দেখতে ভিড় করেন। 

এর আগেও মাটি খুঁড়তে গিয়ে মাটির তৈরি নানা ধরনের টুকরো পাওয়া যায়। তবে এবারই প্রথম অক্ষত অবস্থায় দুটি পাত্র পাওয়া যায়। 

তিনি আরো বলেন, আমার দাদা ও দাদির কাছে শুনেছি তিতাস নদীর তীরের এই এলাকায় এক সময় কুমার সম্পদায়ের লোকজন বসবাস করতো।  হয়তো কোনো এক সময় এলাকাটি কালের গর্ভে বিলীন হয়ে যায়। আবার এলাকাটি জঙ্গলে রূপ নেয়। পরে সেই জঙ্গল পরিষ্কার করে মানুষ আবারো বসবাস শুরু করে। আমার ধারণা প্রত্নতাত্ত্বিভাবে সমৃদ্ধ এই এলাকায় সন্ধান করলে এই রকম আরো পুরাতন বস্তু পাওয়া যাবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!