ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিলেটে ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫০, ২৯ জুলাই ২০২২
সিলেটে ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
আটক স্বেচ্ছাসেবক দল নেতা আবু তাহের- ফাইল ফটো

সিলেটে ফেনসিডিলসহ মহানগর স্বেচ্ছাসবেক দলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের ও তার সহযোগীকে আটক করেছ পুলিশ।

বুধবার রাত ৮টার দিকে দরগাহ গেট এলাকা থেকে ১২ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- নগরীর পূর্ব পীরমহল্লা এলাকার নাজিম উদ্দিন আক্তারের ছেলে স্বেচ্ছাসেবক দল নেতা আবু সালেহ মো. তাহের (আবু তাহের) ও রাজারগলি এলাকার মৃত এমদাদ হোসেনের ছেলে মো. বেলায়েত হোসেন।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, আটকদের আদালতে হাজির করার পর বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!