ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঘাস কাটতে গিয়ে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৯, ২৮ জুলাই ২০২২
ঘাস কাটতে গিয়ে মিলল নিখোঁজ শিশুর মরদেহ
শিশু হুমায়ারা। ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের দুই দিন পর হুমায়ারা নামে আট বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউপির নগেরগাঁও এলাকায় নদীর পাশের ঝোপ থেকে মাটিচাপা অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় হুমায়রার ভাবি বৈশাখী ও তার মাকেসহ তিনজনকে আটক করা হয়েছে।

হুমায়ারা উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে। সে নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে ভাবি বৈশাখীর সঙ্গে পাশের গ্রাম নয়াগাঁও বেড়াতে যায় হুমায়রা। তারপর থেকেই নিখোঁজ ছিল সে। বৃহস্পতিবার সকালে নদী তীরবর্তী স্থানে ঘাস কাটতে গিয়ে মাটি চাপা দেওয়া অবস্থায় হুমায়রার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় হুমায়রার ভাবি বৈশাখী ও তার মাকেসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!