ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝিনাইদহে খুপরি ঘরে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৩, ২৬ জুলাই ২০২২
ঝিনাইদহে খুপরি ঘরে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ
ফাইল ছবি

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বৈডাঙ্গা বাজারের পশ্চিম পাশে খুপরি ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে সড়কের পাশে একটি খুপরি ঘরে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পথচারিরা ডাকবাংলা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে ডাকবাংলা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ লিটন মিয়া লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানায়, ওই ব্যক্তি দুই বছরের অধিক সময় ধরে সেখানে অবস্থান করলেও কেউ তার ভাষা বুঝতেন না। তার ভাষা অনেকটা রোহিঙ্গাদের ভাষার মতো হওয়ায় সবাই তাকে রোহিঙ্গা বলে ডাকতো।

ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) ইমদাদুল হক জানান, ওই খুপরি ঘর থেকে ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ঝিনাইদহ লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!