[ দেশজুড়ে ]
ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃত যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পার্বতীপুর বাজার এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আবু সাইদ নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার দুপুরে তাকে আটক করা হয়। আবু সাইদ উপজেলার পারদখলপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর শরীফুল আহসান বলেন, নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য সন্ত্রাসীরা অস্ত্রসহ হরিণাকুন্ডু উপজেলার পার্বতীপুর বাজারে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও বাজারের পাশ থেকে আবু সাইদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত সাইদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!