ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছোটভাইকে গলাটিপে হত্যা, জেলহাজতে বড়ভাই 

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৬, ২৫ জুলাই ২০২২
ছোটভাইকে গলাটিপে হত্যা, জেলহাজতে বড়ভাই 
ফাইল ছবি

ড্রামট্রাক থেকে বালু আনলোড করছিলেন দুই ভাই। এ সময় কথা-কাটাকাটি হয় তাদের। একপর্যায়ে ছোট ভাই মাইনুদ্দিনকে গলাটিপে হত্যা করেন বড়ভাই। পরে মরদেহ বালুর ট্রাকে রেখে বাড়ি চলে যান তিনি। ঘটনাটি ঘটেছে কুমিল্লার দাউদকান্দিতে। 

রোববার বিকেলে মরদেহ উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। পরে প্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করে হত্যাকারী বড় ভাই রাসেলকে আটক করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মাইনুদ্দিন ও রাসেল চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। রাসেল স্থানীয় ব্যবসায়ী মাহমুব খন্দকারের বালুমহালে একটি ড্রাম ট্রাকের চালক হিসেবে কাজ করেন। তার সহযোগী ছিল সৎ ভাই মাইনুদ্দিন।

জানা যায়, উপজেলার আমিরাবাদ এলাকায় ড্রামট্রাক থেকে বালু আনলোড করার সময় দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল ক্ষিপ্ত হয়ে মাইনুদ্দিনের গলাটিপে ধরলে ঘটনাস্থলেই মারা যান মাইনুদ্দিন। ঘটনাটি ধামাচাপা দিতে মরদেহ গাড়িতে রেখে কৌশলে বাড়িতে যান রাসেল। 
 
জেলা পুলিশ  সুপার ফারুক আহম্মেদ জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে খোঁজ নিয়ে রহস্য উদঘাটন করা হয়। পরে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে রাসেলকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে হয়েছে। রাসেলকে প্রধান আসামি করে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!