[ দেশজুড়ে ]
নসিমন থেকে পড়ে যুবকের মৃত্যু
ফাইল ছবি
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ইঞ্জিন চালিত নছিমন থেকে পড়ে হাবিবুর রহমান (২৬) নামে যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার বারো আউলিয়া গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাবিবুর রহমান আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের তাহেরুলের ছেলে।
পুলিশ জানিয়েছে, হাবিবুর ইঞ্জিন চালিত নছিমনে উঠে ধামের এলাকা থেকে আটোয়ারী উপজেলায় যাচ্ছিলেন। এক সময় নছিমন চালকের অজান্তে আউলিয়া গেটের সামনে তিনি রাস্তায় পড়ে যান। নছিমন চালক দ্রুত তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটোয়ারী থানার ওসি সোহেল রানা সড়ক দুর্ঘটনায় ঐ যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!