ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাজারে পড়েছিল অচেনা মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৮, ২৩ জুলাই ২০২২
মাজারে পড়েছিল অচেনা মরদেহ
খরমপুর কেল্লা শাহ মাজার -ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খরমপুর কেল্লা শাহ মাজার থেকে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

শুক্রবার বিকালে মাজার প্রাঙ্গণ থেকে মরদেহটি উদ্ধার করা হলেও শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্ত হয়।

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে খরমপুর কেল্লা শাহ মাজার প্রাঙ্গণে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ওসি আরো বলেন, ময়নাতদন্তের পর কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহটি মাজার কমিটির কাছে হস্তান্তর করা হয়। সেখানে দাফনের ব্যবস্থা রয়েছে। তাকে মাজার কমিটির হেফাজতে দাফন করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!