ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাইকেলে ঘোরাঘুরি, ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর 

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৯, ২৩ জুলাই ২০২২
সাইকেলে ঘোরাঘুরি, ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর 
ফাইল ছবি

যশোরের চৌগাছায় সাইকেলে ঘোরাঘুরির সময় ট্রাকচাপায় নাহিদ নামে ছয় বছরের এক শিশুর নিহত হয়েছে। এ সময় আহত হয় তার বড়ভাই ৯ বছরের শামীম। 

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার হাকিমপুর-কালীগঞ্জ সড়কের চন্দ্রপাড়া বাজারে এ ঘটনা ঘটে। তারা উপজেলার হাকিমপুর ইউপির চন্দ্রপাড়া গ্রামের বাহাদুর মন্ডলের ছেলে।

চৌগাছা থানার ওসি শামিম হোসেন সবুজ জানান, তারা চন্দ্রপাড়া বাজারের রাস্তায় সাইকেলে ঘোরাঘুরি করছিল। এ সময় চন্দ্রপাড়ার ঠান্ডুর চায়ের দোকানের সামনে  পৌঁছালে ঝিনাইদহের কালীগঞ্জগামী একটি তাদের ধাক্কা চাপা দেয়। 

এতে সাইকেল চালক বড়ভাই শামীম রাস্তার পাশে পড়ে যায় এবং পিছনে থাকা তার ছোট ভাই নাহিদ ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় নাহিদ। তবে ট্রাক ফেলে পালিয়ে যান চালক।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!