[ দেশজুড়ে ]
বাঁশ ঝাড়ে মিলল নিখোঁজ বৃদ্ধের ঝুলন্ত লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের নান্দাইলে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় নিখোঁজ এক বৃদ্ধ ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আচাঁরগাও ইউপির আচাঁরগাও গ্রামে শনিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন একই গ্রামের মৃত অহর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, আমির হোসেন সহজ সরল প্রকৃতির খুবই দরিদ্র মানুষ। তিনি এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। গত তিনদিন ধরে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না।
স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে বাড়ির পাশে বাঁশ ঝাড়ে বৃদ্ধের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। বৃদ্ধের এক ছেলে ও মেয়ে রয়েছে। তাদের সঙ্গেও তার সম্পর্ক ভালো। তিনি ঠিক কি কারণে এমনটা করেছেন বলা যাচ্ছে না।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, লাশ উদ্ধারের কাজ চলছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!