ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মুরগির খামারে নিয়ে শিশুর সর্বনাশের চেষ্টা, প্রতিবাদ করায় হামলা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৭, ১৬ জুলাই ২০২২
মুরগির খামারে নিয়ে শিশুর সর্বনাশের চেষ্টা, প্রতিবাদ করায় হামলা
কর্ণফুলী থানা

চট্টগ্রামের কর্ণফুলীতে ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নূর হোসেন নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে উপজেলার বড় উঠান ইউনিয়নের দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নূর হোসেন একই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের হাফেজ আবদুল গণি বাড়ির ফজল আহমেদের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় তিন নম্বর ওয়ার্ডের ফজল করিম চেয়ারম্যান বাড়ির পাশের একটি মুরগির খামারে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন নূর হোসেন। পরে বিষয়টি মাকে জানায় ভুক্তভোগী শিশুটি। এরপর বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে দলবল নিয়ে শিশুটির মা ও চাচার ওপর হামলা চালান নূর হোসেন। এ ঘটনায় শুক্রবার দুপুরে কর্ণফুলী থানায় মামলা করেন শিশুটির মা।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে নূর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। একইদিন তাকে আদালতে সোপর্দ করলে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!