[ দেশজুড়ে ]
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: ক্ষতিপূরণ পাচ্ছে ডিএনএ শনাক্ত ৮ জনের পরিবার
ফাইল ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিপূরণ পাচ্ছে নিহত আরো আটজনের পরিবার। রাষ্ট্র ও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সহায়তা দিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তথ্য সংগ্রহ করা হয়েছে।
এ নিয়ে কিছুদিন আগে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। সংবাদগুলো কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে সংশ্নিষ্ট পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ইউএনও মোহাম্মদ শাহাদাত হোসেন।
ইউএনও শাহাদাত বলেন, বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহত সবার পরিবার ক্ষতিপূরণ পাবে। যেসব মরদেহের পরিচয় পাওয়া গেছে, তাদের স্বজনরা ক্ষতিপূরণ পেয়েছেন। যাদের নাম-পরিচয়ের জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে, প্রতিবেদন পেলে তাদের পরিবারকেও সহায়তা দেওয়া হবে। সদ্য ডিএনএ শনাক্ত আটজনের তথ্য সংগ্রহ করে সংশ্নিষ্ট দফতর ও ডিপো কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
গত ৪ জুন উপজেলার সোনাইছড়িতে অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ১০ ফায়ার সার্ভিস কর্মীসহ ৫১ জনের লাশ উদ্ধার হয়েছে। অজ্ঞাত আরও ১৬ মরদেহের ডিএনএ পরীক্ষা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!