খুলনায় অপদ্রব্য পুশকৃত চিংড়িসহ আটক ১৮
খুলনায় অপদ্রব্য পুশকৃত ২ হাজার কেজি চিংড়িসহ ১৮ জনকে আটক করেছে র্যাব। এ সময় চিংড়ি পরিবহনকারী ট্রাক ও পিকআপ মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার সকালে র্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ এ তথ্য জানান।
র্যাব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা থেকে দুটি ট্রাক ও একটি পিকআপে করে তারা অপদ্রব্য মেশানো চিংড়ি নিয়ে খুলনায় আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে র্যাব ও মৎস্য অফিস খুলনার কর্মকর্তারা হরিণটানা থানার কৈয়া বাজারে চেকপোষ্ট বসিয়ে চিংড়ি ভর্তি দুইটি ট্রাক ও পিকআপটি আটক করে। এ সময় উদ্ধার করা হয় দুই হাজার কেজি চিংড়ি মাছ। যার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
পরে অবৈধভাবে অপদ্রব্য পুশ করা চিড়িং বহনের দায়ে সাতক্ষীরার আশাশুনির মনিরুল ইসলামকে ৫০ হাজার টাকা, খুলনার ওয়াহিদুজ্জামান মঞ্জিরকে ৫০হাজার টাকা, সাতক্ষীরার আশাশুনির রিপন সানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মাছ মৎস্য কর্মকর্তারা উপস্থিতিতে চিংড়ি মাছগুলো ধ্বংস করা হয়। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।