ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কোনাবাড়ি ফ্লাইওভারে তিন মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪২, ১৫ জুলাই ২০২২
কোনাবাড়ি ফ্লাইওভারে তিন মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ সময় শিশুসহ আরো ২ জন আহত হয়েছেন।  

শুক্রবার দুপুরের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া বালসাবাড়ি এলাকার রাজু ইসলাম (২৬), শামিম (২৬) ও  গাজীপুর দেউলিয়াবাড়ি এলাকার শাহিন ইসলাম (৩১)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর পৌনে ১২ টার দিকে কোনাবাড়ি ফ্লাইওভারে প্রাইভেট কার ও মোটরসাইকেলে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. শাখাওয়াত ইমতিয়াজ জানান, মোটরসাইকেলে থাকা ৪ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রাইভেটকারের চালক আশরাফুল আলম ও নিহত রাজুর আড়াই বছরের মেয়ে রাইসা। 

তিনি জানান, নিহতদের লাশ থানায় আর আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!