ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে বাসের ধাক্কায় খালা-ভাগনি নিহত, বাসচালক আটক

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৬, ১৩ জুলাই ২০২২
টাঙ্গাইলে বাসের ধাক্কায় খালা-ভাগনি নিহত, বাসচালক আটক
আটককৃত বাসচালক

টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশার দুইযাত্রী খালা ও ভাগনি নিহতের ঘটনায় বাসচালককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাকবলিত বাসসহ চালককে মির্জাপুর উপজেলার পাকুল্লা থেকে আটক করা হয়। 

নিহত খালা মৌসুমি নাটোরের নলডাঙ্গা উপজেলা কাঠুয়াজারি গ্রামের কুদ্দুসের মেয়ে ও তার ভাগনি রিয়া মনি জামালপুর জেলার টেংকি মারি গ্রামের জাউলের মেয়ে। আটক চালক নাজমুল হাসান সিরাজগঞ্জ সদর উপজেলার জানপুর গ্রামের মো. হাসমত আলীর ছেলে।

বুধবার প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার দুপুরে অটোরিকশায় এলেঙ্গা থেকে গাজিপুরের দিকে যাচ্ছিলেন খালা মৌসুমি ও তার ভাগনি রিয়া মনিসহ চারজন। এ সময় টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় বেপরোয়া গতির এসআই পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খালা ও ভাগনি নিহত হন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। 

আরো জানা যায়, দুর্ঘটনার পর ঘাতক চালক বেপরোয়া গতিতে বাসটি নিয়ে পালিয়ে যান। খবর পেরে র‌্যাবের একটি আভিযানিক দল চালক ও বাসটিকে আটকের জন্য ধাওয়া করে। একপর্যায় মির্জাপুর উপজেলা পাকুল্লা থেকে চালক নাজমুল হাসান আটক করে র‌্যাব। রাতেই বাস চালকের বিরুদ্ধে টাঙ্গাইল সদর মডেল থানায় মামলা করে র‌্যাব। বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে বাসচালককে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!