ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাসচাপায় প্রাণ গেল স্বেচ্ছাসেবক লীগ নেতার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫০, ৭ জুলাই ২০২২
বাসচাপায় প্রাণ গেল স্বেচ্ছাসেবক লীগ নেতার
আব্দুল্লাহ আল মামুন

পিরোজপুরের নাজিরপুরে বাসচাপায় আব্দুল্লাহ আল মামুন নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। বুধবার বিকেলে পিরোজপুর-ঢাকা মহাসড়কের শৈলদাহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মামুন উপজেলার শাঁখারীকাঠী ইউপির স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। 

জানা গেছে, বুধবার দুপুর সোয়া ১টার দিকে মোটরসাইকেলযোগে টুঙ্গিপাড়া থেকে নাজিরপুরের দিকে যাচ্ছিলেন মামুন। এ সময় পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস ঢাকা-পিরোজপুর মহাসড়কের নাজিরপুর সংলগ্ন শৈলদাহ নামক স্থানে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার স্থানটি এখনো শনাক্ত হয়নি। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!