ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিনামূল্যে সার-বীজ পেলেন ৯২০ কৃষক

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৮, ৪ জুলাই ২০২২
বিনামূল্যে সার-বীজ পেলেন ৯২০ কৃষক
কৃষকের হাতে সার-বীজ তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরাসহ অন্যান্য অতিথিরা

ভোলার লালমোহনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া সেচযন্ত্র পেয়েছেন ১০ জন কৃষক।

সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের হাতে এসব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমআর/এমআরকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!