[ দেশজুড়ে ]
পলাশে বিনামূল্যে সার-বীজ পেলেন ২৪০ কৃষক
নরসিংদীর পলাশে রবি মৌসুমের জন্য প্রণোদনা হিসেবে ২৪০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে
নরসিংদীর পলাশে রবি মৌসুমের জন্য প্রণোদনা হিসেবে ২৪০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে এ সার ও বীজ বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার।
অনুষ্ঠানে প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের আবাদ বৃদ্ধি করার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম, ভুট্টা, সূর্যমুখী, চিনা বাদাম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুরসহ রাসায়নিক সার বিতরণ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!