[ দেশজুড়ে ]
সন্তানের মুখ দেখা হলো না জাহিদের
প্রতীকী ছবি
অন্তঃসত্ত্বা স্ত্রীকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় জাহিদ হাসান জুয়েল নামে এক যুবক নিহত হয়েছেন। এতে সন্তানের মুখ দেখা হলো না তার। যশোরের চৌগাছা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
রোববার উপজেলার কয়ারপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত জাহিদ উপজেলার সিংহঝুলি ইউনিয়নের মাজালী গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে জাহিদের অন্তঃসত্ত্বা স্ত্রী মিতাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করিয়ে কিছু প্রয়োজনীয় কাগজপত্র আনতে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। পথে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়ার মোড়ে পৌঁছলে একটি পরিবহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!