[ দেশজুড়ে ]
কসবায় সড়কে ঝরল যুবকের প্রাণ
মরদেহ (ফাইল ছবি)
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে রমজান মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরো দুইজন আহত হন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার মনকসাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মোজাম্মেল হক (৩০) ও নাজমুল হক হৃদয় (২৬)।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু বলেন, শুক্রবার রাতে উপজেলার মনকসাই এলাকায় পিকআপের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী রমজান মিয়া মারা যান। এ সময় আরো দুইজন আহত হয়েছেন। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!