ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৮, ১ জুলাই ২০২২
কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক
আটক: প্রতীকী ছবি

কুষ্টিয়ায় বিদেশি রিভলবার এবং চার রাউন্ড গুলিসহ রোমান আহম্মেদ নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১২। বৃহস্পতিবার (৩০ জুন) রাতে সদর উপজেলার নগর মোহাম্মদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রোমান কুমারখালীর রামচন্দ্রপুর গ্রামের আবু দাউদের ছেলে।

র‌্যাব-১২ এর সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!