[ দেশজুড়ে ]
পদ্মাসেতুতে গাড়ি পার্কিং করে ছবি তোলায় তিনজনকে জরিমানা
পদ্মা বহুমুখী সেতুর উপর গাড়ি পার্কিং করে ছবি তোলার অভিযোগে তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
পদ্মা বহুমুখী সেতুর উপর গাড়ি পার্কিং করে ছবি তোলার অভিযোগে তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রিট মো. মাহমুদুল হাসান তিনটি গাড়িতে থাকা তিনজনকে ১৫০০ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী ওয়াসিম মাতুব্বর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা বহুমুখী সেতুর উপর গাড়ি পাকিং করে ছবি তুলে তিনজন। এমন অভিযোগের ভিত্তিতে তিনজনকে জরিমানা করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, যশোরের বাবনাতলা গ্রামে বুলবুল হোসেনের ছেলে জুয়েল, ঢাকার উত্তরা এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মেহেদী হাসান এবং শরীয়তপুরের জাজিরার জালাল উদ্দিনের ছেলে মোকলেন মিয়া। যেহেতু পদ্মা বহুমুখী সেতুর উপর ছবি তোলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাই আগামীতে কেউ এমন অপরাধ করলে তাদের জরিমানা করা হবে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!