[ দেশজুড়ে ]
ফ্যাক্টরির বিষাক্ত তেলে পুকুরের মাছ মরে শেষ
মরে ভেসে ওঠা মাছ ও ফ্যাক্টরির মেশিন- ছবি: ডেইলি বাংলাদেশ
সাভারে একটি অবৈধ ফার্নেস অয়েল তৈরির ফ্যাক্টরির বিষাক্ত তেল পুকুরে গিয়ে সব মাছ মরে গেছে। সোমবার সকালে ঐ উপজেলার বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুরে বিভিন্ন প্রজাতির মাছ মরে পুকুরে ভেসে উঠেছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী মৎস্য খামারের মালিক।
স্থানীয়রা জানায়, বলিয়ারপুরে কয়েক বিঘা জমির একটি পুকুর লিজ নিয়ে মাছ করেন এক ব্যবসায়ী। ঐ পুকুরের পাড়েই অবৈধভাবে উত্তরবঙ্গ প্যারালাইসিস নামে একটি টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির ফ্যাক্টরি চালু করেন দীপক চন্দ্র নামের এক ব্যক্তি। কয়েকদিন ধরে ঐ কারখানার বিষাক্ত তেল পুকুরটিতে যাচ্ছিল। সোমবার ভোরে রুই, কাতলা, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির প্রায় কয়েক লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে।
সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির এসআই সবুর খান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে ঐ কারখানার মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!