[ দেশজুড়ে ]
শাহ আমানতে যাত্রীর লাগেজে মিলল ২০০ কার্টন সিগারেট
২০০ কার্টন সিগারেটসহ যাত্রী আটক ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা আবদুল মোমেন নামে এক যাত্রীর কাছ থেকে ২০০ কার্টন সিগারেট উদ্ধার করেছে কাস্টমস। শনিবার রাতে ফ্লাই দুবাই-এর একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন তিনি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদে আবদুল মোমেনকে চ্যালেঞ্জ করেন কর্মকর্তারা। এরপর তার লাগেজ তল্লাশি করে ২০০ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক চার লাখ টাকা।
উদ্ধারকৃত সিগারেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন শুল্ক অধিদফতরের এক কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!