ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাতে নিখোঁজ, সকালে মিলল হাত-পা বাঁধা ও রক্তাক্ত লাশ

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ৬ জুন ২০২২
রাতে নিখোঁজ, সকালে মিলল হাত-পা বাঁধা ও রক্তাক্ত লাশ
বিরল থানা, দিনাজপুর

দিনাজপুরের বিরলে মাথায় আঘাত ও হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ঐ উপজেলার কাঞ্চন স্টেশন সংলগ্ন উত্তর বহলা মোল্লাপাড়ায় একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

নিহত শুভ কুমার শীল একই উপজেলার তেগড়া মহেশপুর গ্রামের সন্তোষ কুমার শীলের ছেলে। তিনি কাঞ্চন মোড়ে একটি সেলুনের দোকান চালাতেন। রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন শুভ।

নিহতের বড় ভাই লিটন কুমার শীল জানান রোববার বিকেলে শুভ তার দুই বন্ধুকে নিয়ে ভাবির মোড় নামের একটি এলাকায় যায়। রাত ৯টার দিকে তার মোবাইল বন্ধ হয়ে যায়। ১০টা পর্যন্ত ভাইয়ের জন্য বাড়ির পাশের ব্রিজের সামনে অপেক্ষা করেন তিনি। সকালে লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাইকে শনাক্ত করেন।

পরবর্তীতে বিরল থানা পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

বিরল থানার ওসি ফখরুল ইসলাম জানান, রক্তাক্ত ও হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সারা শরীরে অসংখ্য আখাতেত চিহ্ন রয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!