[ দেশজুড়ে ]
মুন্সীগঞ্জে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ৬
নিহত তিন বন্ধু ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের নিমতলি হাসারা হাইওয়েতে পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চাঁদপুরের তিনজনসহ ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চাঁদপুরের ৩ যুবক ও মুন্সিগঞ্জের বিক্রমপুর এলাকার ৩ জন রয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার ইচলি এলাকার কলমতর গাজী বাড়ি এনায়েত উল্লাহ গাজী একমাত্র ছেলে সামাদ গাজী, পল্লীবিদুৎ এলাকার আবুল কালামের ছেলে আহাদ ও একই এলাকার জিহাদ। অপর বন্ধুর বাসা মুন্সীগঞ্জের বিক্রমপুরে বলে জানা যায়।
চাঁদপুরে নিহতের মরদেহ বাড়িতে নিয়ে আসার পর পরিবার ও আত্মীয়-স্বজনের কান্নায় আকাশ ভারী হয়ে উঠেছে।
সামাদের ভাই মো. রুবেল বলেন, রাতে ৪ বন্ধু মিলে সিএনজিতে রওনা করে। মুন্সীগঞ্জের নিমতলি হাসারা হাইওয়েতে পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক ও এক যাত্রীসহ ৪ বন্ধুই ঘটনাস্থলে মারা যায়। এর মধ্যে ৩ বন্ধু চাঁদপুরের আর একজন বিক্রমপুরের।
মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পুলিশের কাছে আবেদন করে নিয়ে আসা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মুন্সীগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!