ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

জনগুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করলেন ইউপি চেয়ারম্যান

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫১, ৩১ মে ২০২২
জনগুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করলেন ইউপি চেয়ারম্যান
ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার নিজ উদ্যোগে এবং অর্থায়নে এসব সিসি ক্যামেরা স্থাপন করেন।  ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউপিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অধিকতর গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে ১৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। 

ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার নিজ উদ্যোগে এবং অর্থায়নে এসব সিসি ক্যামেরা স্থাপন করেন । 

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউপিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে সিসি ক্যামেরা স্থাপন। ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার জানান, গত রোববার ও সোমবার ঝালকাঠি সদর উপজেলা, কাউখালী উপজেলা ও রাজাপুর উপজেলার (৩ উপজেলার) সীমান্ত বলার জোড় হাট এলাকায় ৪টি, ঝালকাঠি সদর উপজেলা ও রাজাপুর উপজেলার (২ উপজেলার) সীমান্ত শ্রীমন্তকাঠি বালিকা বিদ্যালয়ের সামনে ২টি, বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের শুক্তাগড় ইউপির মোল্লারহাট বাজারে ২টি, পিংরি মাধ্যমিক বিদ্যালয় এলাকায় ২টি, প্রত্যন্ত এলাকা জগইরহাট বাজারে ২টি, শুক্তাগড় ইউপি ভবনের সামনে সাংগর এলাকায় ২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

রাজাপুরের শুক্তাগড় ইউপিতে সিসি ক্যামেরা স্থাপন। চেয়ারম্যান আরো জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে, অপরাধীদের শনাক্ত করতে, ইউপির অভ্যন্তরে গতিবিধি নজরদারীতে রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অধিকতর গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে ১৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আরো বেশ কিছু জনবহুল স্থানে সিসি ক্যামেরা লাগানোর প্রস্তুতি রয়েছে। পরিকল্পনা অনুযায়ী সব স্থানে শিগগিরই সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!