ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চিকিৎসক সেজে গর্ভপাত, পরিচালকের কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৬, ২৭ মে ২০২২
চিকিৎসক সেজে গর্ভপাত, পরিচালকের কারাদণ্ড
এ দণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান

গাজীপুরে চিকিৎসক সেজে নারীর গর্ভপাত করায় একটি ক্লিনিকের পরিচালককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে মহানগরীর মিরের বাজার এলাকায় ‘জনসেবা’ ক্লিনিকের পরিচালক জাহানারা খাতুনকে এ দণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, ক্লিনিকটি লাইসেন্স ছাড়া পরিচালনা করা হচ্ছিল। ক্লিনিকের পরিচালক জাহানারা খাতুন নিজে নার্সিং প্রশিক্ষণ নিয়ে চিকিৎসক সেজে চিকিৎসা দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার অভিযান চালিয়ে রোগীর গর্ভপাত করার সময় তাকে আটক করা হয়। এজন্য তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগেও একই অভিযোগে তাকে দুই মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!