ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দ্বিতীয় বিয়ে করে বাড়ি ছাড়লেন বাবা, আড়ায় ঝুললেন মেয়ে

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৯, ২৫ মে ২০২২
দ্বিতীয় বিয়ে করে বাড়ি ছাড়লেন বাবা, আড়ায় ঝুললেন মেয়ে
ফাইল ছবি

লক্ষ্মীপুরে আমেনা আক্তার মিতু নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন শ্বশুরবাড়ির লোকজন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের দুলা হাজি ছৈয়াল বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। মিতু একই বাড়ির আব্বাসের মেয়ে ও বিজয়নগর গ্রামের মামুন হোসেনের স্ত্রী।

স্বজনরা জানান, গত বছরের আগস্টে একই ইউনিয়নের বিজয়নগর গ্রামের মামুন হোসেনের সঙ্গে মিতুর বিয়ে হয়। স্বামী ঢাকায় চাকরি করায় বেশিরভাগ সময় বাবার বাড়িতে থাকতেন মিতু। তবে দ্বিতীয় বিয়ে করে বাড়ি ছেড়ে চলে যান তার বাবা আব্বাস। এরপর অনেক কষ্টে সংসার চালাচ্ছিলেন তার মা ও ছোট ভাই। এসব নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন মিতু। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘরের দরজা বন্ধ করে দেন তিনি। অনেকক্ষণ পর ঘরের আড়ার সঙ্গে মিতুর ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন পরিবারের লোকজন।

সদর মডেল থানার ওসি জসিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মানসিক চাপে মিতু আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!