ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

দ্বিতীয় বিয়ে নিয়ে ঝগড়া, অন্তঃসত্ত্বা স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৬, ২৪ মে ২০২২
দ্বিতীয় বিয়ে নিয়ে ঝগড়া, অন্তঃসত্ত্বা স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা
আটক শফিকুল ইসলাম

সাতক্ষীরার শ্যামনগরে স্বামীর দ্বিতীয় বিয়ে করা নিয়ে ঝগড়ার পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তার স্বামী শফি গাজীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

মঙ্গলবার (২৪ মে) ভোরে উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুন্নেছা গাবুরা ইউনয়নের পার্শ্বেমারী গ্রামের মৃত আতিয়ার গাজীর মেয়ে। আটক শফিকুল ইসলাম ওরফে শফি গাজী একই গ্রামের মৃত ফটিক গাজীর ছেলে। তাদের সংসারে দুই ছেলে ও চার মেয়ে রয়েছে।

গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, আশরাফুন্নেছা শফির প্রথম স্ত্রী। সম্প্রতি শফি ফুলমতি নামে অপর এক নারীকে বিয়ে করেন। এতে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। একপর্যায়ে শফি ভোরে তার ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আশরাফুন্নেছাকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। এরপর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ হত্যার কথা স্বীকার করেছেন।   

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!