ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রেম করে বিয়ে করায় মেয়ের বাবাকে খুন করলো ছেলের মা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৮, ২২ মে ২০২২
প্রেম করে বিয়ে করায় মেয়ের বাবাকে খুন করলো ছেলের মা
ছবি প্রতীকী

ময়মনসিংহে প্রেম করে বিয়ে করাকে কেন্দ্র করে মেয়ের বাবা রফিকুল ইসলাম (৪০) নামের একজনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের মা ও তার ভাইদের বিরুদ্ধে।

রোববার সন্ধ্যার পর মহানগরীর মাসকান্দা দক্ষিণ পাড়া শাহী মসজিদের পাশের দোকানে এ ঘটনা ঘটে। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি ফারুক হেসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রমজান মাসে রফিকুল ইসলামের মেয়ে ঐ এলাকার রানু বেগমের ছেলের সঙ্গে প্রেম করে বিয়ে করেন। রানু বেগম এ বিয়ে মেনে নেননি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল।

ওসি জানান, রোববার সন্ধ্যার পর রানু এবং তার দুই ভাই আনিসুর ও সাদ্দামকে সঙ্গে নিয়ে মাসকান্দা দক্ষিণ পাড়া শাহী মসজিদের পাশে যান। সেখানে একটি দোকানে রফিকুল ইসলামকে পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে চলে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: খুন
লিংক সফলভাবে কপি হয়েছে!