ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বেয়াইয়ের জানাজায় গিয়ে ফিরলেন লাশ হয়ে

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৯, ১২ মে ২০২২
বেয়াইয়ের জানাজায় গিয়ে ফিরলেন লাশ হয়ে
নিহত মো. নুরুল হক ওরফে নুরু মিয়া

নোয়াখালীর সেনবাগে বেয়াইয়ের জানাজা শেষে ফেরার পথে অটোরিকশা উল্টে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঐ ঘটনায় একই পরিবারের আরো ৫ জন আহত হয়েছেন।

নিহত মো. নুরুল হক ওরফে নুরু মিয়া ঐ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের জিরুয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। বেয়াইয়ের জানাজায় গিয়ে নিজেই লাশ হলেন তিনি।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নুরু মিয়াকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, বুধবার সন্ধ্যায় একই উপজেলার সাতবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ডমুরুয়া ইউনিয়নের মেম্বার মো. অলি জানান, নিজ গ্রাম থেকে সাতবাড়িয়া গ্রামে বেয়াই রাজ্জাকের জানাজায় আসেন নুরু মিয়া। জানাজা শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশা উল্টে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই রাত ১টার দিকে মারা যান তিনি।

সেনবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন পাটেয়ারী জানান, খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!