ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত দলের প্রধানসহ আটক ৩, অস্ত্র-গুলি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ৬ মে ২০২২
রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত দলের প্রধানসহ আটক ৩, অস্ত্র-গুলি উদ্ধার
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত দলের প্রধান শহিদুল ইসলাম ওরফে সালমান শাহসহ আটককৃত ৩ জন- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে ডাকাত দলের প্রধান শহিদুল ইসলাম ওরফে সালমান শাহসহ তিনজনকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ মে) রাত ৯টার দিকে টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- টেকনাফের দক্ষিণ লেদা ক্যাম্পের শহিদুল ইসলাম ওরফে সালমান শাহ ও তার সহযোগী একই ক্যাম্পের সি-ব্লকের মোহাম্মদ শফি ও মোহাম্মদ কাছিম।

১৬ আমর্ড পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সালমান শাহ ডাকাত গ্রুপ ক্যাম্পে ডাকাতি, অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। সম্প্রতি ডাকাতির প্রস্তুতিকালে তার আস্তানা চিহ্নিত করে অভিযান পরিচালনা করে দুই সহযোগীসহ আটক করা হয়। আটককৃত সালমান শাহের বিরুদ্ধে হত্যা, অপহরণসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!