ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মেয়ের বিয়ের অনুষ্ঠানের দধি কিনতে গিয়ে লাশ হলেন বাবা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৪, ৬ মে ২০২২
মেয়ের বিয়ের অনুষ্ঠানের দধি কিনতে গিয়ে লাশ হলেন বাবা
নসিমন ও মোটরসাইকে ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনে নসিমন-মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল রশিদ মাল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুরে উপজেলার বদরপুর ইউপির ইসলামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। মৃত রশিদ মাল ওই ইউপির সরদার বাড়ির মৃত আব্দুল ওহাদ আলী মালের ছোট ছেলে। রশিদ মাল পেশায় একজন  সিএনজি চালক। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রামে সিএনজি চালাচ্ছেন। ঈদের  ছুটিতে মেজো মেয়ের বিয়ের উদ্দেশ্য বাড়িতে আসেন তিনি। 

নিহত রশিদ মালের বড় ভাই শাজাহান জানান, তার ছোট ভাই  জুমআর  নামাজ শেষে মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য দধি কিনতে বাড়ি থেকে নাজিরপুর বাজার উদ্দেশ্য মোটর সাইকেল নিয়ে রওয়ানা দেন। তাদের মোটরসাইকেলটি ইসলামপুর বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রশিদ মাল। 

লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নসিমন ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!