[ দেশজুড়ে ]
পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ১০ যুবক গ্রেফতার
ছবি: সংগৃহীত
জয়পুরহাটের আক্কেলপুরে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ১০ যুবককে গ্রেফতার করা হয়েছে। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সোমবার রাতে তাদের নামে সান্তাহার রেলওয়ে থানায় মামলা হয়।
এর আগে আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশন বাজার থেকে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আটক করে র্যাব।
গ্রেফতার ১০ জন হলেন রিবেন দাস, আব্দুল মজিদ, নাজমুল হোসেন, মোহসিন আলী, জাহাঙ্গীর আলম, এখলাছ হোসেন, আব্দুস সালাম, সঞ্জয় বাবু, মোহসিন আলী, ও উজ্জল হোসেন।
র্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার রাতে বিষয়টি জানানো হয়।
র্যাবের জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের গোপন সংবাদের ভিত্তিতে তিলকপুর রেলস্টেশন বাজার এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে ১০টি সিপিইউ, ১২টি হার্ডডিস্ক, আটটি মনিটর, ছয়টি মাউস, ১৪টি বিভিন্ন কেব্ল ও আটটি কিবোর্ডসহ ১০ যুবককে আটক করা হয়।
সান্তাহার রেলওয়ে থানায় মামলা দিয়ে তাদের হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!