ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দ্বিতীয় বিয়ে নিয়ে স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, হত্যা করলেন স্বামী

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৮, ২৫ এপ্রিল ২০২২
দ্বিতীয় বিয়ে নিয়ে স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, হত্যা করলেন স্বামী
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল গফুর মালী- ফাইল ছবি

খুলনায় স্ত্রী মনিরা বেগম মিতাকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামী আব্দুল গফুর মালীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল গফুর মালী ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামের লিয়াকত মালীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, হত্যাকাণ্ডের ৮ বছর আগে গফুর মালীর সঙ্গে মনিরা বেগম মিতার বিয়ে হয়। বছর খানেক পর এ দম্পত্তির একটি কন্যা সন্তান জন্ম নেয়। এরই মধ্যে মনিরা জানতে পারেন তার স্বামী গফুর মাগুরায় দ্বিতীয় বিয়ে করেছেন। এ নিয়ে প্রায়ই মিতাকে মারধর করতেন গফুর। ২০১০ সালের ২৬ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ঘুমন্ত স্ত্রী মনিরা বেগম মিতাকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী গফুর মালী।

এ ব্যাপারে একইদিন নিহতের বাবা ডুমুরিয়া থানায় হত্যা মামলা করেন। ২০১১ সালের ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!