[ দেশজুড়ে ]
স্কুলছাত্রীর ওড়না ধরে টান দিতেই চিৎকার, ৪ যুবককে গণপিটুনি
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা ইউনিয়নে সেন্টার বাজার এলাকায় এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে ৪ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
আটকরা হলেন শাকিব, মিরাজ, ছারওয়ার হোসেন ও নুর উদ্দিন। আটকদের বাড়ি চরজুবলী ইউপির চর মহিউদ্দিন গ্রামে।
জানা যায়, সকালে স্থানীয় প্রাইভেট পড়তে যাওয়ার সময় বখাটেরা স্কুলছাত্রীর ওড়না টেনে ইভটিজিংয়ের চেষ্টা করে। মেয়েটির আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ৪ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
এ বিষয়ে জানতে চাইলে এসআই সাগির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকাল ৭ টার দিকে মেয়েটি প্রাইভেট পড়তে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। এরা ৪ জনই শ্রমিক। তাদের দাবি তারা ৪ জন একই মোটরসাইকেল যোগে যাওয়ার পথে মেয়েটির গায়ে ধাক্কা লাগে। কিন্তু ভিকটিম স্কুলছাত্রীর পরিবার দাবি করছে তারা মেয়েটিকে ইভটিজিংয়ের করার চেষ্টা করেছে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক ও ঘটনার সত্যতা স্বীকার করেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!