[ দেশজুড়ে ]
টাঙ্গন নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু
লাশের পাশে স্বজনদের আহাজারি। ছবি: ডেইলি বাংলাদেশ
ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার সদর উপজেলার নারগুন কহরপাড়া গ্রামে টাঙ্গন নদীতে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- ঐ গ্রামের মুনসুর আলীর ছেলে মাসুম বিল্লাহ, ইউসুফ আলীর ছেলে সিয়াম।
স্থানীয়দের অভিযোগ নদীতে, অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু তোলায় গভীরতা বেড়ে যায়। ঐ খাদে পড়েই দুই শিশুর মৃত্যু হয়।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সারোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা দুইজনের লাশ উদ্ধার করে। নিখোঁজ আরেক শিশুকে উদ্ধার করা যায়নি। ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে, তারা এলে ফের উদ্ধার তৎপরতা চালানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!