ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পুকুর খননের সময় মিলল ২১৫ কেজির কষ্টিপাথরের মূর্তি

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২১, ৬ এপ্রিল ২০২২
পুকুর খননের সময় মিলল ২১৫ কেজির কষ্টিপাথরের মূর্তি
(ছবি: সংগৃহীত)

দিনাজপুরের বিরল উপজেলায় পুকুরের মাটি খনন করার সময় ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ্য একটি বিষ্ণুমূর্তি পেয়েছেন স্থানীয়রা।  

বিরল উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে এই মূর্তিটি পাওয়া যায়। পরে মূর্তিটিকে দেখতে ভিড় জমান এলাকাবাসী।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের নেহাল উদ্দিনের ছেলে আতাউর রহমানের ভেকু মেশিন দিয়ে একটি পুকুর খননের কাজ চলছিল। এ সময় মূর্তিটি পেয়ে গ্রামের কয়েকজনকে জানান ভেকু মেশিন অপারেটর। পরে বিষয়টি জানাজানি হলে মূর্তিটি নিজ হেফাজতে নেয় বিরল থানা পুলিশ।

এ বিষয়ে বিরল থানার ওসি ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। এর ওজন ২১৫ কেজি। সাধারণভাবে মনে হচ্ছে এটি কষ্টি পাথরের মূর্তি। বিষয়টি নিশ্চিত হতে মূর্তিটি স্বর্ণকারের কাছে নিয়ে যাওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!